রাজধানীর দক্ষিণখান আশকোনা রসুলবাগ এলাকায় রাস্তা থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় (৩০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে দক্ষিণখান থানা পুলিশ সংবাদ পেয়ে রসুলবাগ এলাকার রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। প্রথমে নারীর নাম না পাওয়া গেলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পাওয়া যায়।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সকালে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
