শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করছেন: প্রতিমন্ত্রী পলক

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৫:৩৪ পিএম

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়ন ও রাস্তা ঘাটের উন্নয়ন করে প্রতিটি গ্রামকে ধীরে ধীরে শহরে রূপান্তর করছেন।

মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে শুকাশ ইউনিয়নের বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই শুকাশ ইউনিয়ন একসময় সন্ত্রাস কবলিত ইউনিয়ন হিসেবে সিংড়া উপজেলার কাছে পরিচিত ছিল। এখানে দিনে দুপুরে মানুষের কাছ থেকে ছিনতাই করা হতো। ডাকাতের ভয়ে মানুষ সারা রাত জেগে পাহারা দিত। সেই শুকাশ এখন সন্ত্রাস মুক্ত এলাকায় পরিণত হয়েছে। আমি অনুরোধ করব- এই এলাকার শিশু-কিশোর তরুণ তারা যেন সমাজের উন্নয়নে সচেষ্ট থাকে। তারা যেন মাদক থেকে নিজেকে দূরে রেখে খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ দেহ সুন্দর মন নিয়ে বেড়ে উঠতে পারে। 

আদিবাসী ফুটবল ম্যাচ খেলার পরিচালনা কমিটির সভাপতি সরেশ চন্দ্র উরাঁও এর  সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, শুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, শুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত প্রমুখ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত