বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ঝিনাইদহে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের নামে করার দাবি জানান।
১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
