চ্যাম্পিয়ন্স লিগ ২০-২১

নেইমারের ইনজুরির ম্যাচে পিএসজিকে জেতালেন কিন

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০২:৫২ এএম

নেইমারকে হারানোর ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে জয় তুলে নিয়েছে পিএসজি।

বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় ফরাসি ক্লাব পিএসজি। দলটির পক্ষে জোড়া গোল করেন মোইজে কিন।

প্রথমার্ধের খেলা অর্ধেক পেরোতেই ধাক্কা খায় পিএসজি। মাসেলে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর প্রথমার্ধের বাকিটা সময় বিবর্ণই ছিল দলটি। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ঘরে দাঁড়িয়ে প্রতিপক্ষের মাঠে জয় তুলে নেন পিএসজি। ৬৪ ও ৭৯ মিনিটে গোল আদায় করেন কিন। দুটি গোলেই অ্যাসিস্ট এমবাপ্পের।

এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি প্রথম জয় পিএসজির। নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত