মানিকগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম

মানিকগঞ্জের ঘিওরে শিশু (৫) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৫)  গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠান আদালত।

গ্রেপ্তার কিশোর ঘিওর উপজেলার সিংজুড়ী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই শিশুকে সোমবার বিকেলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী কিশোর। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়।

সন্ধ্যায় শিশুটির চাচা বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করলে রাতেই কিশোরকে গে«ফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে জেল হাজাতে পাঠান বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো. সালাম জানান, আসামি একটি অটো গ্যারেজে কাজ করেন। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তার ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত