বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরে প্রেষণে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সভায় বসতে যাচ্ছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নোটিসে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ প্রশাসনের শীর্ষ নয়জন কর্মকর্তা আগামী ৭ নভেম্বর বিকেল ৩টায় বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম গোলাম সারওয়ার এবং ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমানেরও এই সভায় উপস্থিত থাকার কথা।
