রাজধানীর গুলশানের নদ্দা মোড়লবাড়ী এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় এক শিশু গৃহকর্মীকে (৮) উদ্ধার করেছে গুলশান থানার পুলিশ। পরে ওই গৃহকর্মী যে দম্পতির বাসায় কাজ করত তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানার এসআই সিনথিয়া আক্তার জানান, ৯৯৯-এ ফোন পেয়ে শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছেন তারা। শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন গৃহকর্ত্রী সুরমা আক্তার ও তার স্বামী মঈনুল হোসাইন। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে ৯৯৯-এ ফোন করে কেউ একজন শিশু গৃহকর্মী নির্যাতনের খবর দেন।
