চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা শনাক্ত হয়। এর আগে সকালে তিনি করোনা সন্দেহে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি হন।
পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার সকালে তিনি পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।’
