রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাঙ্গারি দোকানে গত ২৭ অক্টোবর পরিত্যক্ত বোতল ভাঙার সময় বিস্ফোরণের দগ্ধ দোকান কর্মচারী আমির হোসেন (২৭) ও সাইদুর রহমান (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার একই ঘটনায় আহত ফারুক হোসেন (৩৭) মারা যান। এ নিয়ে বিস্ফোরণে আহত সাতজনের মধ্যে তিনজন মারা গেলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল গতকাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
