নতুন এক গবেষণায় দেখা গেছে, সূর্যের অতিবেগুনি রশ্মি কারণে শরীরে যেসব ক্ষতি হয় সেগুলো প্রতিরোধে সহায়তা করে ভিটামিন বি৩। এ কারণে ভিটামিন বি৩ সমৃদ্ধ খাবার বেশি খাওয়ার পরামর্শ দেয়া হয়।
নায়াসিন নামে পরিচিত ভিটামিন বি৩ একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা ভালো হজমে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং হার্ট সংশ্লিষ্ট ঝুঁকি কমায়।
এ ছাড়া এটি অন্ত্র এবং হার্টের জন্য উপকারী। এটি ত্বকের স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এবং বয়সের ছাপ পড়তে দেয় না।
নিচে ৫টি ভিটামিন বি৩ সমৃদ্ধ শীতকালীন সবজি তুলে ধরা হলো-
১. সবুজ মটরশুঁটি: শীতকালীন সবজি সবুজ মটরশুঁটিতে নিয়াসিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ক্যানসারের ঝুঁকি কমায়। পাশাপাশি মটরশুঁটি ভিটামিন কে, ফাইবার এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যেগুলোর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
২. মিষ্টি আলু: এটি যেমন খেতে সুস্বাদু তেমনি এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এটি পর্যাপ্ত ভিটামিন বি৩ এর জোগান দেয় এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
৩. পালংশাক: বিশ্বজুড়েই পালংশাকের উপকারিতা কারও অজানা নয়। স্বাস্থ্যকর এই শাক যেকোনো সময় খেতে পারেন। ডায়েটে এই শাক যুক্ত করে ভিটামিন বি৩ ঘাটতি পূরণ করতে পারেন।
৪. ব্রোকলি: ভিটামিন সমৃদ্ধ এই সবজি শরীর এবং মন ভালো রাখতে সহায়তা করে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
৫. বাঁধাকপি: এতে রয়েছে পর্যাপ্ত নিয়াসিন। এটি হজমক্রিয়ার উন্নতি ঘটায়। খাদ্যতালিকায় বাঁধাকপি যোগ করে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটান।
