কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার হাত কর্তন দুর্বৃত্তদের

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৮:৪০ এএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে বাম হাত কর্তন করেছে সন্ত্রাসীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া হাওলাদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। জুয়েল টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে।

জুয়েলের ভাইয়ের ছেলে তুহিন প্যাদা জানান, একই এলাকার বশির চৌকিদার, শিপন চৌকিদার, সাহেল হাওলাদারসহ ৪/৫ জন সন্ত্রাসী এলোপাতাড়িভাবে জুয়েলকে কুপিয়ে জখম করে হাত কেটে চলে যায়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । কী কারণে তার উপর হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত