যুক্তরাষ্ট্রকে জলবায়ু চুক্তিতে ফেরাতে চান বাইডেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৫:৫০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে থাকা ডেমোক্র্যাট দলের জো বাইডেন জানিয়েছেন, হোয়াইট হাউজে গিয়ে শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরাবেন।

গত বুধবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ কার্যকর করার পদক্ষেপ গ্রহণের কয়েক ঘণ্টা পর তিনি এ প্রতিশ্রুতি দেন বলে খবর দিয়েছে এএফপি।

নির্বাচনের ফলাফলে ট্রাম্পকে পরাজিত করার ক্ষেত্রে শক্ত অবস্থানে চলে আসার পর টুইটারে দেওয়া এক বার্তায় বাইডেন বলেন, ‘আজ, ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ৭৭ দিবসের মধ্যেই বাইডেন প্রশাসন এ চুক্তিতে ফিরে যাবে।’

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া ইলেকটোরাল কলেজের মধ্যে বাইডেন ২৬৪টি পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত