দুদকের ভুয়া ডিজি পরিচয় দেওয়া ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৪৩ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পরিচয়ে জমিসংক্রান্ত বিষয়ে অনৈতিক তদবির করার অপরাধে গ্রেপ্তার হয়েছেন মো. কামাল উদ্দিন নামে এক প্রতারক। গত বুধবার টাঙ্গাইল থেকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেয়। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।

জিডির পর বুধবার টাঙ্গাইল জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা কৌশলে প্রতারক দলের সদস্য মির্জাপুর উপজেলার মো. কামাল উদ্দিনকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামালকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

এ ব্যাপারে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দুদক একটি সংবিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা হিসেবে নির্মোহভাবে আইনি দায়িত্ব পালন করে। এ প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে কাউকে যেমন অভিযুক্ত করার সুযোগ নেই, তেমনি আবার কাউকে দায়মুক্তি দেওয়ারও সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত