যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক নেতা রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সবক দেওয়া চলে না। গতকাল শুক্রবার বিকেলে ওয়ার্কার্স পার্টির অফিস চত্বরে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত দলটির সাবেক সভাপতি আবুল বাশারের স্মরণ সভায় অনলাইন ভিডিওকলে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, আমেরিকার সাম্প্রতিক নির্বাচন বুর্জোয়া গণতন্ত্রের ক্লেদ ও নোংরা চেহারা প্রকাশ করেছে। আবুল বাশার বুর্জোয়া গণতন্ত্রের এই অসারতা সম্পর্কে তার জীবদ্দশায় বলেছেন এবং সমাজতন্ত্রের জন্য সারা জীবন লড়েছেন।
