বাথটাবে দুধ দিয়ে গোসল করে শ্রীঘরে ডেইরি কর্মী

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৬:২৯ পিএম

বাথটাবে শুয়ে মনের আনন্দে দুধ দিয়ে গোসল করে গ্রেপ্তার হয়েছেন তুরস্কের এক ডেইরি কর্মী। ঘটনার ভিডিও ধারণ করা ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, দুধ দিয়ে গোসল করার ভিডিও ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের ভেতর ক্ষোভের সৃষ্টি হয়। দুজনকে গ্রেপ্তারের পর ডেইরি ফার্মটি বন্ধ করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম উগুর টুটগুট। ভিডিওতে দেখা গেছে, জগ দিয়ে মাথায় দুধ ঠেলে চুল পরিষ্কার করছেন তিনি।

অবাক করার বিষয় হলো বাথটাবটি কারখানার ভেতরেই। ধারণা করা হচ্ছে প্রতিদিন তিনি এই কাজ করতেন।

স্থানীয় প্রশাসন ওই ডেইরি ফার্মটিকে জরিমানা করেছে। কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কারখানাটি বন্ধ করা হয়েছে।

দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, ‘ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আপাতত ডেইরি ফার্মটি বন্ধ রাখা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত