জেলের এক জালে ২৭ কেজির বাঘাইড়, ১৫ কেজির কাতলা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে বিশাল আকৃতির বাঘাইড় ও কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় ২৭ কেজি তিন শ গ্রাম ওজনের বাঘাইড় ও ১৫ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ে।

দৌলতদিয়ার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মা-যমুনা মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে আব্দুর রহমান। এ সময় তার জালে বাঘাইড় মাছটি ধরা পরে। মাছটিকে দৌলতদিয়া ঘাট এলাকায় আনলে একনজর দেখার জন্য ভিড় করে স্থানীরা। পরে আড়তে ডাকের মাধ্যমে এক হাজার টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় মাছটি কিনে বেশি লাভের আশায় ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হয়।

তিনি বলেন, অপরদিকে একই সময় পদ্মা নদী থেকে ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পরে তার জালে। কাতলা মাছটিকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কিনে নেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত