বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দলগুলোর নাম চূড়ান্ত

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:০৪ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ৫ দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক বিবৃতিতে দলগুলো নাম জানায় বিসিবি। দেশের ৫ বিভাগের প্রতিনিধিত্ব করবে দলগুলো।

স্পনসরের সঙ্গে মিলিয়ে দলগুলোর নাম- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

বিবৃতিতে বিসিবি আরো জানায়, টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে বৃহস্পতিবার। চারটি ক্যাটাগরিতে ১৬০জন খেলোয়াড়দের বাছাই করবে দলগুলো। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি।

টুর্নামেন্টের আগে আগামী সোমবার থেকে শুরু হবে ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা। জাতীয় দল ও এইচপির বাইরে থাকা মোট ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে। যে তালিকায় রয়েছেন সদ্য আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান।

করোনার কারণে দীর্ঘ বিরতির পর গত মাসে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে দেশে প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে ফেরায় বিসিবি। এবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে সংস্থাটি।

এ মাসের তৃতীয় সপ্তাহে আসর শুরু হওয়ার কথা। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত