দক্ষিণখানে ডোবা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:১৬ এএম

রাজধানীর দক্ষিণখানে একটি ডোবা থেকে তামান্না ময়না (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে দক্ষিণখান তালতলা নর্দাপাড়া রুপালি গার্ডেনের পাশে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার এসআই রিজিয়া খাতুন জানান, সকালের দিকে সংবাদ পেয়ে দক্ষিণখান তালতলা নর্দাপাড়া রুপালি গার্ডেনের পাশে ডোবা থেকে গৃহকর্মী ময়নার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশেই একটি ৭ তলা ভবন। তার তিনতলায় গৃহকর্মী হিসেবে কাজ করত ময়না। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে, এটা আত্মহত্যা নাকি ভবন থেকে পড়ে গিয়েছে, নাকি কেউ তাকে খুন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত