বরগুনা জেলার আমতলী এ. কে. পাইলট হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মো. আলাউদ্দিন সিকদার (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালীর জৈনকাঠী গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
