স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের কারাদন্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১১:১১ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এলাকাবাসীর হাতে আটক নির্মল চন্দ্র সম্ভু (২৫) নামের এক তরুণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক। নির্মলের বাড়ি পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন মহল্লায়। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনী এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী (১২) স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে নির্মল চৌমুহনী এলাকায় পথ আটকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা নির্মলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঘটনাস্থলে গিয়ে মেয়েটির জবানবন্দি শুনে ঘটনার সত্যতা পেলে বখাটেকে ১ মাসের কারাদন্ডের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত