সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০১:১১ এএম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজন করা সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে। গতকাল সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।

রেজিস্ট্রার সূত্রে, গতকাল বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও সব বিভাগের সভাপতির অংশগ্রহণে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সবার মতামত অনুযায়ী সমন্বিত পরীক্ষা পদ্ধতির বদলে আগের নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণ করার সিন্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। পরীক্ষা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ^বিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত