বুড়িমারীতে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০২:২৬ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মোহাম্মদ শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা তিনটি মামলায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হলো। গত সোমবার রাতে গ্রেপ্তারকৃত আফিনুর রহমান (২৩) বুড়িমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নামাজিপাড়ার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী।

এদিকে লালমনিরহাট জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি গতকাল জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে সন্ধ্যায় যোগাযোগ করা হলে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান টিএমএ মমিন দেশ রূপান্তরকে বলেন, ‘সামান্য কিছু কাজ বাকি থাকায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আজ (বুধবার) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত