পঞ্চগড় জেলা সদরের উপকণ্ঠে তালমা নদী দখল, ভরাট ও নির্মাণকাজ বন্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত জনস্বার্থে করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। এ বিষয়ে ব্যবস্থা নিয়ে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
×
