রাজধানীর উত্তরার ৪নম্বর সেক্টরের একটি বাসায় খন্দকার ফাকিহা নুর (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে উত্তরা ৪নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় ভাড়া থাকেন। খন্দকার আনোয়ার হোসেন ও রোজী বেগমের একমাত্র মেয়ে ছিলেন তিনি।
সকালে দ্বিতীয় তলার বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে বাবা মা দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখানে আনার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন তিনি। তাদের বাড়ি বরিশাল জেলায়। ফাকিহা নুরের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
