সপ্তমবারের মতো মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১০:৪৬ পিএম

সম্প্রতি ভারতের বিহার রাজ্যের নির্বাচনের ফলাফলে ফের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার। এ নিয়ে তিনি সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। গতকাল রবিবার পটনায় নীতিশের বাড়িতে এনডিএ জোট বিধায়কদের নিয়ে বৈঠক হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তাকে মুখ্যমন্ত্রী করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

মোট সাত বার মুখ্যমন্ত্রী হলেও, ধারাবাহিকভাবে চার বার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ। ভোটে জিতলে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন, আগেই জানিয়েছিল এনডিএ জোটের প্রধান শরিক বিজেপি। নীতিশের হাতে ফের রাজ্যভার তুলে দিয়ে সেই প্রতিশ্রুতিই রক্ষা করল তারা। এদিনের বৈঠকে নীতিশের বাড়িতে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। আজ মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এবার বিহারে তিন দফায় নির্বাচন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত