কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ টুইটারে সৌমিত্রর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘আপনার অবদান বিশাল। এ বার শান্তিতে থাকুন।’
রবিবার দুপুর সোয়া ১২টার দিয়ে কলকাতার বেলভিউ নার্সিংহোমে বাংলা ছবির প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে বেলভিউয়ে ভর্তি হন এই অভিনেতা। ক্যানসার ছাড়াও একাধিক কোমর্বিডিটি ছিল তার।
সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তবুও প্লাজমা থেরাপি, শ্বাসনালিতে অস্ত্রোপচার-সহ নানা ভাবে অভিনেতাকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। সব চেষ্টা ব্যর্থ হয় রবিবার দুপুরে।
কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলা সিনেমা জগৎ।
