জেনারেল ম্যানেজার (জিএম) পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংক আমিন কোর্ট করপোরেট শাখা প্রধান হিসেবে যোগদান করেছেন একেএম ফজলুল হক।
গত ১৬ নভেম্বর জেনারেল ম্যানেজার (জিএম) পদোন্নতি পান সৎ, দক্ষ ও কর্মঠ অফিসার হিসেবে পরিচিত অগ্রণী ব্যাংকের এই কর্মকর্তা।
এর আগে প্রায় তিন বছর ধরে তিনি রমনা করপোরেট শাখা প্রধান (ডিজিএম) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে ফজলুল হকের বিশেষ খ্যাতি রয়েছে। তার বিশেষ পারদর্শিতা রয়েছে ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে।
তিনি সুনামের সঙ্গে রমনা করপোরেট শাখা ছাড়াও সদরঘাট করপোরেট ও গ্রীন রোড করপোরেট শাখা প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।
ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেছিলেন পাবনার ছেলে একেএম ফজলুল হক।
