রাজধানীর পল্টনে বাসে আগুন দেওয়ার ঘটনায় মাস্টারমাইন্ডসহ তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। যাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
গতকাল শুক্রবার মতিঝিলের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, পল্টনে বাসে আগুন ধরানোর ঘটনায় একটি সিটিটিভি ফুটেজ পাওয়া যায়। সেই ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে এ ঘটনার নেপথ্যে থাকা হোতাসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হব।
১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপির একাধিক শীর্ষ নেতাসহ ৬২৫ জনের বিরুদ্ধে ১২ থানায় ১৬টি মামলা করা হয়।
