বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:২৯ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগর শাখা এর আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, ‘বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটূক্তি করে তারা রাজাকার। তারা বাংলাদেশের শত্রু। সেসব দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলার সভাপতি শাহজাহান আলী বরজাহান এবং পরিচালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, মহানগর সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত