ডোমিনিকার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৫:৫১ পিএম

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানানো হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে মঙ্গলবার এ বিষয়ে ডোমিনিকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এবং কমনওয়েলথ অব ডোমিনিকার স্থায়ী প্রতিনিধি লরেন রুথ ব্যানিসরবার্টস চুক্তিতে সই করেন।

দুই দেশের রাষ্ট্রীয় প্রক্রিয়া শেষে অনুসমর্থনের পর চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ চুক্তির আওতায় বাংলাদেশ ও ডোমিনিকা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিজ্ঞান ও মানবিক বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে।

এর আগে গত অগাস্টে সেইন্ট কিটস অ্যান্ড নেভিসের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত