করোনায় মারা গেলেন শিখা প্রকাশনীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাহার

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১০:৪৬ পিএম

করোনা সংক্রমণে মারা গেলেন শিখা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী নজরুল ইসলাম বাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইওয়া রাজিউন)।  

বুধবার রাত ৯:৩৭ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

নজরুল ইসলাম বাহারের ছেলের বরাতে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত