বসুন্ধরা গ্রুপের কারিগরি উপদেষ্টা মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোজাম্মেল হোসেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
শোকবার্তায় বলা হয়, মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বসুন্ধরা পরিবারের তিন যুগের প্রিয় মুখ মোজাম্মেল হোসেনের কর্মময় জীবন সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মোজাম্মেল হোসেন। বিজ্ঞপ্তি
