অষ্টম অধ্যায় : মিশ্রণ
বহুনির্বাচনী
১. অ্যাসিটোন কী?
ক. দ্রবণ খ. দ্রব
গ. দ্রাবক ঘ. দ্রব্য
২. চিনি ও পানির মিশ্রণে যেটি কম পরিমাণে থাকে তা হলো
ক. দ্রব খ. দ্রাবক
গ. দ্রবণ ঘ. দ্রবণীয়
৩. পানি ও চিনির শরবতের মধ্যে দ্রাবক কোনটি?
ক. গ্লুকোজ খ. জুস
গ. পানি ঘ. চিনি
৪. পানিতে কোনটি দ্রবীভূত অবস্থায় থাকে যা মাছ গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. কার্বন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই অক্সাইড
৫. দ্রবণীয়তার জন্য নির্দিষ্ট দ্রাবকের পরিমাণ কত?
ক. ১০ গ্রাম খ. ৫০ গ্রাম
গ. ৭০ গ্রাম ঘ. ১০০ গ্রাম
৬. কোনটি অজৈব পদার্থ?
ক. সিলিকা খ. অ্যাসিটোন
গ. স্পিরিট ঘ. গ্লুকোজ
৭. গ্লুকোজকে পানি থেকে আলাদা করার একমাত্র উপায় কোনটি?
ক. ঘনীভবন খ. বাষ্পীভবন
গ. পরিস্রাবণ ঘ. অভিস্রাবণ
৮. নিচের কোনটি কলয়েড?
ক. দুধ খ. পানি
গ. গ্লুকোজ ঘ. কোক
৯. ২৫০ সে. তাপমাত্রার পানিতে লবণের দ্রবণীয়তা কত?
ক. ১৬ খ. ৩৬
গ. ৩৫ ঘ. ৪৬
১০. মিশ্রণ কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১১. স্পিরিট এক ধরনের
ক. দ্রবণ খ. দ্রব
গ. দ্রাবক ঘ. দ্রব্য
১২. দ্রবণ = দ্রব+?
ক. দ্রাব্য খ. দ্রাবক
গ. দ্রব্য ঘ. মিশ্রণ
১৩. দ্রবণ কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৪. ২৫০ সে. তাপমাত্রায় ১০ গ্রাম পানি সর্বোচ্চ কত গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে?
ক. ১.২ গ্রাম খ. ২.৪ গ্রাম
গ. ৩.৬ গ্রাম ঘ. ৪.৮ গ্রাম
১৫. কোনটি জৈব পদার্থ?
ক. সিলিকা খ. চুন
গ. চুনাপাথর ঘ. স্পিরিট
১৬. তাপ দিয়ে পানি শুকিয়ে ফেলার নাম কী?
ক. ঘনীভবন খ. বাষ্পীভবন
গ. শীতলীকরণ ঘ. অভিস্রাবণ
১৭. যেকোনো মিশ্রণ থেকে বিশুদ্ধ পানি পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. ছাঁকন খ. পাতন
গ. পরিস্রাবণ ঘ. নির্গমন
১৮. বাষ্প তরলে পরিণত করার প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. বাষ্পীভবন খ. পাতন
গ. ঘনীভবন ঘ. ছঁাঁকন
১৯. নিচের কোনটি অসমসত্ত্ব মিশ্রণ?
ক. লবণ-পানি খ. চিনি-পানি
গ. পানি-গ্লুকোজ ঘ. পানি-বালি
২০. কীসের ওপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়?
ক. আয়তন খ. উচ্চতা
গ. ঘনমাত্রা ঘ. পরিমাণ
উত্তর
১. গ ২. ক ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. গ
