আফগানিস্তানে গাড়িবোমায় ৩০ সেনা নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১২:৩৪ এএম

আফগানিস্তানে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি। গতকাল রবিবার দেশটির একটি সেনাঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে।

দেশটিতে গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের উপকণ্ঠে ওই হামলা চালানো হয়েছে। ওই অঞ্চলে বহুদিন ধরেই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে। গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত জানান, ৩০টি মরদেহ এবং ২৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এরা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে আফগান সরকার ও তালেবান। কিন্তু শান্তি আলোচনার মধ্যেই একের পর এক হামলার ঘটনা ঘটেই যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত