রাজধানীর সায়েদাবাদে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডারের পাইপ মেরামত করতে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আনিস মাহমুদ রাফি (২০) নামে এক হোটেল কর্মচারী। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিসমিল্লাহ কাবাব অ্যান্ড রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাফির শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।
