নেত্রকোনায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল শিশুর মৃতদেহ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০১:০২ পিএম

নেত্রকোনায় নিখোঁজের পরদিন পুকুর থেকে আড়াই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুই গ্রামের নিজ বাড়ীর পাশে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত শিশু নিলয় একই গ্রামের সুধীর সরকারের ছেলে। শিশুটির মা ঢাকায় চাকরি করায় গ্রামে বাবার কাছে থাকতেন।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে পরিবারের লোকজন নিলয়কে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। তারপরও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আজ (শুক্রবার) সকালে বাড়ির লোকজন পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত