মাদারীপুরে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০১:৫০ পিএম

দেশের প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়া মাদারীপুরে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। এর ফলে ৩০ মিনিটেই করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া যাবে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, স্বল্প সময়ে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের ১০টি জেলায় একযোগে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট।

এর লক্ষ্যে মাদারীপুরে শুরু হয়েছে এই কার্যক্রম। এই পরীক্ষার জন্য ৫০০ কিট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আড়াইশ’ শয্যার নতুন ভবনে নিচতলায় প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে।

নমুনা সংগ্রহের পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এ জন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন পরিসংখ্যানবিদ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামান জানান, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগীর মাদারীপুরে শনাক্ত। এরপর পরই কঠোর অবস্থান নেয় প্রশাসন।

শনিবার সকাল থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। এই পরীক্ষার ফি ধরা হয়েছে মাত্র ১০০ টাকা। যা পূর্বেই নির্ধারিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত