করোনায় আরটিভির সাংবাদিক সুকান্ত সেনের মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১১:৫০ পিএম

বেসরকারি টেলিভিশন আরটিভির সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার সুকান্ত সেন (৪৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইসিইউর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর জানান, করোনায় আক্রান্ত সুকান্ত গত ২৫ নভেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

সুকান্ত মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সিরাজগঞ্জ পৌর শহরের ঘুড়কা মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হয়েছে।

সুকান্তের সহকর্মীরা জানান, গত ২০ নভেম্বর সুকান্ত শ্বাসকষ্ট অনুভব করলে ২১ নভেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে তার করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত