রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
ডিএমপি সূত্র জানায়, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৭৮১ পিস ইয়াবা, ১৪৫ দশমিক ৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩৫টি মামলা করা হয়েছে।
