কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তাদের ফাঁসির করে মৃত্যুদণ্ড চেয়ে বক্তব্য রেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু, নীল দল ও শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে এমন বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
তিনি আরও বলেন, যারা এই কাজ করেছে তারা বাংলাদেশের জন্য ক্ষতিকর, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ক্ষতিকর। এদের প্রতিহত করতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম,ব্যবসায় অনুষদ ডিন ড. সুব্রত কুমার দে, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি সিদ্ধার্থ দে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
অন্যদিকে, একই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৌশলী জোবায়ের হোসেন ও মো. জাকিবুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ।
