নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে মধুমতি নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেছেন। ভুক্তভোগী এলাকাবাসী গতকাল সোমবার সকাল ১০টার দিকে নদীতীরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে শুষ্ক মৌসুমে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তব্য দেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মাকড়াইল গ্রামের কাজী মোশারেফ হোসেন মিন্টু, এ কে ফজলুল হক, জাহানারা বেগম, পলি সুলতানা প্রমুখ।
ক্ষতিগ্রস্তরা জানান, ৩৫ বছর ধরে মাকড়াইল গ্রামে মধুমতি নদীর ভাঙন চলছে। ভাঙন প্রতিরোধে তারা প্রায় তিন কিলোমিটারজুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
