জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যাম্পাসে আগত শামীম রহমান, একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গঠিত প্রাথমিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি জীবিকা নির্বাহ ভাতা পাবেন এবং আদেশটি সিন্ডিকেটের কার্যদিবস থেকে কার্যকরী বলে গণ্য হবে।

সুদীপ্ত শাহিনের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের রিকশাচালক, ব্যবসায়ীদের লাঞ্ছিত করা, মারধর, ব্ল্যাকমেইল, চাঁদাবাজি এবং বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা নারী দর্শনার্থীদের কটূক্তি করার এক ডজনেরও বেশি অভিযোগ জমা পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত