বারিতে কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব উদ্বোধন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১১:০৮ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা কারখানা প্রাঙ্গণে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ ল্যাবের উদ্বোধন করেন।

একই সঙ্গে তিনি বারি উদ্ভাবিত সবজি বীজ শুকানো ড্রায়ারের উপযোগিতা প্রদর্শনীর উদ্বোধন করেন। বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের ‘সবজি বীজ শুকানো ড্রায়ারের উন্নয়ন ও উপযোগিতা যাচাই প্রকল্পের’ উদ্যোগে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বারির পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন, একই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. নূরুল আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত