আতালান্তা আয়াক্স আতলেতিকোর ভাগ্য নির্ধারিত হবে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ এএম

রিয়াল মাদ্রিদ-ইন্তার মিলানের গ্রুপ ছাড়াও চ্যাম্পিয়নস লিগে আজ রাতে রোমাঞ্চ ছড়াবে ডি গ্রুপের আতালান্তা-আয়াক্স আমস্টারডাম ম্যাচ। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আগেই প্রি কোয়ার্টার নিশ্চিত করেছে লিভারপুল। শেষ ম্যাচ তাদের দুর্বল ডেনমার্কের মিডজিল্যান্ডের সঙ্গে। ৮ ও ৭ পয়েন্ট আতালান্তা ও আয়াক্সের। আজ ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে গত বছর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেই কোয়ার্টার ফাইনালে খেলা আতালান্তা। আর নিজেদের মাঠে আয়াক্সের জয় ছাড়া উপায় নেই। আতালান্তার মাঠে ২-২ গোলে ড্র করেছে তারা।

অন্যান্য গ্রুপের মধ্যে প্রি কোয়ার্টার নিশ্চিত করেছে সি গ্রুপের ম্যানচেস্টার সিটি ও এফসি পোর্তো এবং এ গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এই গ্রুপের দ্বিতীয় দল কে হবে তা নির্ধারিত হবে আতলেতিকো মাদ্রিদ-সালজবুর্গ ম্যাচের ওপর। আতলেতিকোর ৫ ম্যাচে ৬ পয়েন্ট আর সালজবুর্গের ৪। আজ ড্র করলেই পরবর্তী রাউন্ডে উঠবে আতলেতিকো। অন্যদিকে অস্ট্রিয়ান ক্লাবের চাই জয়। মাদ্রিদে প্রথম পর্বের ম্যাচে ২-৩ গোলে হেরেছিল তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত