২০১৪ বিশ্বকাপের কোচ হারালেন মেসি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০১:৫৩ এএম

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর দুই সপ্তাহের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তার সতীর্থ আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো সাবেলা। দীর্ঘদিন ক্যানসার ও হৃদরোগের সমস্যায় ভুগে মঙ্গলবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আশির দশকে মিডফিল্ডার হিসেবে ৮টি ম্যাচ খেলেছেন সাবেলা আর্জেন্টিনার হয়ে। বিভিন্ন ক্লাবে মোট ৪৩৩ ম্যাচ খেলা সাবেলা ২০১১ সালে দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের। ২৪ বছর পর ২০১৪তে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলেছিল সাবেলার কোচিংয়ে। সেই দলের অধিনায়ক লিওনেল মেসি গুরুর মৃত্যুতে স্মরণ করেছেন তাকে, ‘আলহান্দো অসাধারণ এক ব্যক্তি। পেশাদারিত্বের বাইরে তিনি আমার ক্যারিয়ারকে রূপ দিয়েছেন। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। তার সঙ্গে থাকতে পারাটা গর্বের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত