দুমকিতে শিক্ষামন্ত্রীর করোনামুক্তি কামনায় বিশেষ দোয়া

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১১:৪৯ পিএম

পটুয়াখালীর দুমকিতে বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দ্রুত সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সমিতির হলরুমে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্ননাহার ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আতিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা হারুন অর রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত