নির্মাণশ্রমিকদের ন্যূনতম মূল্যে রেশনের দাবি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:০৪ এএম

নির্মাণ খাতে কর্মরত শ্রমিকদের জন্য ন্যূনতম মূল্যে রেশনিংয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রেড ইউনিয়ন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এক মানববন্ধনে এ দাবি জানান তারা। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এবং সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি এই মানববন্ধনের আয়োজন করে। বক্তারা বলেন, বাংলাদেশের শ্রম খাতগুলোর মধ্যে নির্মাণ অন্যতম বৃহৎ। প্রায় ৪০ লাখ শ্রমিক এই খাতে কর্মরত। কিন্তু নির্মাণ খাতের অধিকাংশ শ্রমিক দৈনিক মজুরিতে কাজ করেন। ফলে তাদের কোনো নিয়মিত আয় নেই। নিয়মিত আয় না থাকায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চাহিদা অনুযায়ী তাদের নিজের এবং পরিবারের খাদ্যের সংকুলান করতে পারেন না। ফলস্বরূপ তাদের পুষ্টির ঘাটতি দেখা দেয় এবং ধীরে ধীরে তারা কর্মক্ষমতা হারাতে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত