রাজধানীর দুটি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. টিটো মিঞা। তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। আর মুগদা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
গতকাল বৃহস্পতিবার এ দুজনের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। আগামী ১ জানুয়ারি থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হবে।
