টাঙ্গাইলের মির্জাপুরে ২০১৬ সালে সংঘটিত দুই শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও বাকি তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহম্মেদ।
