বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে বঙ্গবন্ধুর সমা‌ধিতে শ্রদ্ধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৮:৪২ এএম

বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন সর্বস্ত‌রের মানুষ।

বুধবার রাত ১২টা ০১ মিনি‌টে বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে শ্রদ্ধা জানান‌ জেলা প্রশাসন, পু‌লিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উপ‌জেলা আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা।

এরপর একে একে শ্রদ্ধা জানান বি‌ভিন্ন সরকা‌রি-বেসরকা‌রি প্রতিষ্ঠান, সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন, শিক্ষা-প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। 

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে বঙ্গবন্ধু, তার প‌রিবা‌রের নিহত সদস‌্য ্ও মহান মু‌ক্তিযু‌দ্ধে সকল শহীদের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে দোয়া ও মোনাজাত করা হয়। 

এ সময় জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা, পু‌লিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ গণ‌্যমান‌্য ব‌্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত